December 28, 2014

মেমোরি কার্ড ফরমেট দিলে কি তার ওজন কমে?

একটি মেমোরি কার্ড empty অবস্থায় থাকলে তার যে ওজন হয় সে মেমোরি সম্পূর্ণভাবে পূর্ণ [full] হলে কি তার ওজন বাড়ে? এমন একটা প্রশ্ন হতেই পারে মেমোরি কার্ড থেকে কোনো ফাইল বা ডকুমেন্ট ডিলিট করে ফেললে সেগুলো কোথায় যায়? মূলত মেমোরি কার্ড কিংবা পেনড্রাইভ পূর্ণ অবস্থায় যে ওজনের হয় খালি অবস্থায় একই ওজনের হয়। কোনো কমও না বেশিও না। মেমোরি কার্ড থেকে কোনো ফাইল ডিলিট করলে সেটা আর কোথাও যায় না মেমোরিতেই থাকে। 

একটি মেমোরি কার্ডে মূলত কতগুলো কোডের এক বিশাল সন্নিবেশ থাকে। বেশিরভাগ কার্ডেই থাকে শুন্য এবং এক। বাইনারী সিস্টেম! যখন কোনো খালি মেমোরিতে ভিডিও/ অডিও/ ডকুমেন্ট প্রবেশ করানো হয় তখন শুধুমাত্র বিশাল সন্নিবেশের সংখ্যাগুলোর ক্রমধারা পরিবর্তিত হয়। কোডগুলো যেভাবে সজ্জিত ছিল তার পরিবর্তন হয় শুধুমাত্র- নতুন কোনো কোড ভেতরে আসে না কিংবা কোনো কোড বাইরেও যায় না। ব্যপারটা এমন একটি বইয়ের সবগুলো অক্ষর এলোমেলো করে ফেললে যা দাঁড়াবে সেরকম। অক্ষর এলোমেলো করে সাজালে বইটা আর আগের বই থাকছে না- আবার আরেক দিক থেকে বই বইয়ের মতই আছে। অক্ষর সরে যায় নি, নতুন অক্ষর আসে নি। 

ুত্র: সায়েন্স ইলাস্ট্রেটেড; ডিসেম্বর ২০১৩।

,

অবশেষে মো. জিহাদ উদ্ধার হলো.

অবশেষে মো. জিহাদ উদ্ধার হলো..তবে মায়ের কাছে গেল লাশ হয়ে..রাজধানীর শাহজাহানপুর রেলওয়ে কলোনি মাঠের কাছে পানির পাইপ থেকে শিশুটি উদ্ধারে গত শুক্রবার থেকে চলে রুদ্ধশ্বাস ২৩ ঘন্টার অভিযান..



Copied from- Prothom Alo

December 24, 2014

অপারেশনের মাঝপথে রোগীকে ফেলে রেখে সেলফি তোলায় সাসপেন্ড ডাক্তাররা

ওয়েব ডেস্ক: সেলফি জ্বরে ঘায়েল হলেন খোদ ডাক্তাররা। চিনের এক হাসপাতালে একদল ডাক্তার অপারেশন চলাকালীন দাঁড়িয়ে পড়েন সেলফি তুলতে। সেলফি তোলার সময় অপারেশন চালকালীন সব ডাক্তাররাই হাসি মুখে দাঁড়িয়ে পড়েন।

সেই সময় চলছিল বেশ জটিল একটি অপারেশন। এই ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন তাঁরা। এরপরই বিতর্কের ঝড় শুরু হয়। কীভাবে এমন দায়িত্বজ্ঞানহীনতার পরিচয় দিয়ে ডাক্তররা অপারেশনের মাঝপথে ছবি তুলে অপেশাদারিত্বের পরিচয় দিলেন তা নিয়েই ওঠে প্রশ্ন। সেই ডাক্তরদেই সাসপেন্ড করে দেয় হাসপাতাল কর্তৃপক্ষ। তবে কী একটাই ভাল খবর। সেই অপারেশনটি সফল ছিল, রোগীও সেরে উঠে সেই সেলফিতে 'লাইক' দিয়েছেন!

-Copied

December 23, 2014

স্মরণশক্তি বাড়াতে মুষ্টিবদ্ধ হাত !

ভুলো মনের মানুষদের জন্য সুখবর! গবেষকরা এমন একটি সহজ পদ্ধতি আবিষ্কার করেছেন, যা প্রয়োগ করে আপনিও যাচাই করে নিতে পারেন আপনার মস্তিষ্কে থাকা কোনো বিষয় পুনরায় স্মরণ করতে পারেন কি না। পদ্ধতিটি হলো স্রেফ মুষ্টিবদ্ধ হাত।



বিজ্ঞানীরা জানান, মুষ্টিবদ্ধ হাত মানুষের স্মৃতি বাড়াতে সাহায্য করে। তবে সেটা যখন তখন নয় এবং উভয় হাতের মুষ্টির ফলও একই রকম নয়। গবেষকদের মতে, কোনো কিছু মনে রাখা (মুখস্থ করা) এবং স্মরণ করার সময় হাত মুষ্টিবদ্ধ করে রাখলে পরে স্মৃতির জন্য তা সহজ হয়। এ ক্ষেত্রে ডান হাতের মুষ্টি বেশি উপকারী। কারণ এ ধরনের শারীরিক নড়াচড়া স্মৃতি জমা ও স্মরণ-সংক্রান্ত মস্তিষ্কের অংশটিকে সক্রিয় করে। তাঁদের মতে, বাজারের তালিকা বা টেলিফোন নম্বর মনে রাখার ক্ষেত্রে এ পদ্ধতি অত্যন্ত কার্যকর।

গবেষণা কাজের প্রধান এবং ওহাইয়ো অঙ্গরাজ্যের ইউনিভার্সিটি অব টলেডোর ডা. রুথ প্রপার বলেন, ‘এই গবেষণার ফল থেকে বোঝা যায়, শরীরের স্বাভাবিক নড়াচড়ার কারণেও সাময়িকভাবে মস্তিষ্কের কার্যক্ষমতায় পরিবর্তন আসতে পারে, যা স্মরণশক্তি বৃদ্ধি পেতে পারে।’


-Copied 
, , ,

মানুষের মতো দেখতে সন্তানের জন্ম দিল ছাগল মা

ছাগলের সন্তান। কিন্তু দেখতে প্রায় মানুষের মতো! এমনটাও হয়। andhrawishesh.com-এ প্রকাশিত খবর অনুযায়ী কর্ণাটকের কোটে তালুকে সোলাপুরে দুটি ছাগশিশুর জন্ম হয়েছে। যাদের প্রায় ৭০ শতাংশ মানুষের মতো দেখতে।
সোমবার একটি মা ছাগল প্রথমে একটি সন্তানের জন্ম দেয়। যাকে দেখতে মানুষের মতো। এর ৫ ঘণ্টা পর দ্বিতীয় সন্তানের জন্ম দেয় সে। এইবার ছাগশিশুর সঙ্গে মিল খুঁজে পাওয়া যায় শিশুকন্যার। ছাগলটির মালিক জানিয়েছেন এর আগে সে ১০টি সন্তানের জন্ম দিয়েছে যার প্রত্যেকটিই সুস্থ ও স্বাভাবিক। এইবার সন্তান প্রসবের পরই সারা গ্রামে ছড়িয়ে পড়ে এই অদ্ভুত খবর।

জন্মের পরই অদ্ভুত ছাগশিশু দুটির শারীরিক পরীক্ষা করা হয়। পশুপালন বিভাগের ডেপুটি ডিরেক্টর জানান, কোনও জিনগত সমস্যা বা সংক্রমণের ফলে এই ধরণের অদ্ভুত ঘটে থাকতে পারে। ছাগশিশু দুটিকে মাইসোর দাসারা এক্সিবিশন সেন্টারে সংরক্ষণের জন্য পাঠানো হবে।
-Copied

 
Tricks and Tips