February 06, 2015

, , , , ,

১ সন্তানের ৩ মা-বাবা ব্রিটিশ পার্লামেন্টের নিম্নকক্ষে অনুমোদন

তিনজন মানুষের কাছ থেকে ডিএনএ নিয়ে শিশুর জন্ম দেয়া যাবে কিনা এই বিষয়ে মঙ্গলবার ব্রিটেনে একটি গুরুত্বপূর্ণ প্রশ্নে সংসদ সদস্যরা এর পক্ষে ভোট দিয়েছেন। ব্রিটেনের আইনসভার নিম্নকক্ষে গৃহীত ভোটে প্রস্তাবটির পক্ষে ৩৮২ ভোট ও বিপক্ষে ১২৮ ভোট পড়ে। ব্রিটেন প্রথম দেশ হিসেবে এক শিশুর তিন জন মা-বাবার স্বীকৃতির আইন তৈরিতে একটি ধাপ অতিক্রম করলো।
এর পর পার্লামেন্টের উচ্চকক্ষে প্রস্তাবটি পাশ হলে এ সংক্রান্ত আইন তৈরিতে আর কোন বাধা থাকবে না। হাউজ অব লর্ডসের অনুমোদনের পর আগামী বছরের কোনো এক সময় এরকম ‘তিন মা-বাবার শিশুর’ জন্ম হতে পারে বলে মনে করা হচ্ছে।
বিজ্ঞানীদের অভিমত প্রাণঘাতী জেনেটিক রোগ প্রতিরোধে এই কৌশল কার্যকর ভূমিকা পালন করবে।
 
 

 
 
প্রস্তাবটি ব্রিটেনে তীব্র নৈতিক বিতর্ক তৈরি করেছে। চার্চের শীর্ষস্থানীয় ব্যক্তিরা এই উদ্যোগটি আটকে দেয়ার আহ্বান জানিয়েছেন।
প্রস্তাবটির পক্ষে বক্তব্য দিতে গিয়ে ব্রিটিশ এমপিরা একে কিছু মা-বাবার জন্য 'সুড়ঙ্গের শেষ প্রান্তের আলো' হিসেবে বলেছেন। বিশেষ করে জেনেটিক রোগের কারণে অনেকেই তাদের সন্তানদের হারাচ্ছেন।
এরকম একজন মা মাইটোকন্ড্রিয়াল অসুখের কারণে তার সাত সন্তানকেই হারিয়েছেন। ঐ সাত শিশুই এই রোগটি তাদের মায়ের জিন থেকে পেয়েছিল।

সূত্র: বিবিসি

, , ,

জাপানি হোটেলে রোবট স্টাফ

প্রযুক্তির উন্নতির সঙ্গে সঙ্গে কর্মক্ষেত্রে মানুষের সংখ্যা কমে যেতে পারে। এই আশঙ্কা বহু দিনের। কিন্তু এখন আর সেটা আশঙ্কার মধ্যেই সীমাবদ্ধ নেই। মূল আশঙ্কা বিশ্বে ‘রোবট’ অভ্যুত্থান ঘটে যেতে পারে। সেটার লক্ষণও দেখা যাচ্ছে। জাপানের এক হোটেলের মালিক এবার স্টাফ হিসেবে রোবট নিয়োগ দিচ্ছেন!
জাপানি ভাষায় এই হোটেলটির নাম দেয়া হয়েছে হেন-না-হোটেল যার অর্থ ‘অদভুত’ হোটেল। হোটেলটিতে খাবার সরবরাহ থেকে শুরু করে অতিথিদের যাবতীয় কাজ করবে রোবট। কেবল রাতে ঘুমানোর সময় কক্ষে থাকবে না রোবট। নেদারল্যান্ডে থিম পার্কের হিদিউ সোয়াদা তার এই পরিকল্পনার কথা ঘোষণা করেছেন। আগামী ১৭ জুলাই দুই তলা ভবনে ৭২টি কক্ষ নিয়ে হোটেলের কার্যক্রম শুরু হবে। ২০১৬ সালের মধ্যে আরো ৭২টি কক্ষের কাজ শেষ হবে। রোবট অতিথিদের সঙ্গে বিভিন্ন আলাপ করে আনন্দ দেবে। পরিষ্কার-পরিচ্ছন্নতার কাজেও নিয়োজিত থাকবে রোবট। প্রেসিডেন্ট বলেন, আমি আশা করি এই হোটেলটি হবে বিশ্বের সবচেয়ে কার্যকরী হোটেল। সারা বিশ্বে তিনি এধরনের এক হাজার হোটেল তৈরির পরিকল্পনার কথাও জানিয়েছেন। - সিএনএ

তথ্য সূত্রঃ দৈনিক ইত্তেফাক

, ,

প্যারিসে অ্যাকশনধর্মী সিনেমার ওপর নিষেধাজ্ঞা

ফ্রান্সের রাজধানী প্যারিসে গত মাসে আক্রমণের ঘটনায় প্যারিস কতৃপক্ষ অ্যাকশনধর্মী  সিকোয়ন্সের  সিনেমার ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে। খবর বিবিসি’র।
দেশটির পুলিশ বিভাগের জ্যেষ্ঠ এক কর্মকর্তা জানান, এসব মারমুখী সিনেমার দৃশ্য ও এ সময় অভিনেতার পরিহিত পোশাক সন্ত্রাসীদের দৃষ্টি আকর্ষণ করে।
একই সাথে উচ্চ সংবেদনশীল পরিস্থিতিতে অভিনেতার অভিনয় স াধারণ জনতাতে দ্বিধায় ফেলতে পারে।
ওই কর্মকর্তা বলেন, নকল অস্ত্রের ব্যবহার এবং প্রভাব তৈয়ার করে এমন শব্দ নিষিদ্ধ করা হয়েছে।
 
 

তথ্য সুত্রঃ দৈনিক ইত্তেফাক

,

পেট্রোল বোমার মরণ থেকে বাঁচলো বাসের ৩০ যাত্রী, চালক পুরস্কৃত

ঝালকাঠির রাজাপুরে পেট্রোল বোমার আগুন থেকে কৌশলে ৩০ যাত্রীর প্রাণ বাঁচালেন বাসের চালক। এ সময় পেট্রোল বোমা হামলাকারীদের আটক করে পুলিশে সোপর্দ করেছে জনতা।

এদিকে এ ঘটনার পর ওই চালককে জেলা প্রশাসনের পক্ষ থেকে ১০ হাজার টাকা পুরস্কার দেওয়া হবে জানানো হয়েছে।

শুক্রবার (৬ ফেব্রুয়ারি) রাত পৌনে ১০ টার দিকে রাজাপুরের বলাইবাড়ি ব্রিজ এলাকায় এ ঘটনা ঘটে।

ঝালকাঠি পুলিশ সুপার মো. মজিদ আলী বাংলানিউজকে জানান, ঈগল পরিবহনের একটি বাসে পেট্রোল বোমা হামলার চেষ্টা করেন উপজেলা শিবিরের সভাপতি তাজ উদ্দিনসহ চারজন। এ সময় বাসের চালক কৌশলে তাদের ধাক্কা দিলে তারা পড়ে গিয়ে আহত হন। বোমা হামলাকারীদের আটক করতে সহযোগিতা এবং যাত্রীদের অক্ষত রাখার জন্য চালককে ১০ হাজার টাকা পুরষ্কার দেওয়া হবে।

পুলিশ জানায়, ঘটনাস্থল থেকে আহত অবস্থায় উপজেলা শিবিরের সভাপতি তাজ উদ্দিনকে আটক করা হয়েছে। পরে তাকে রাজাপুর স্বাস্থ্য কেন্দ্রে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। তাজ উদ্দিনের দেওয়া তথ্যানুযায়ী আরো তিনজনকে আটক করেছে পুলিশ। আটক অপর তিনজনের নাম জানা যায়নি।

তবে এ সময় ঈগল পরিবহনের যাত্রীবাহী ওই বাস খাদে পড়ে গেলে কয়েকজন যাত্রী সামান্য আহত হন।

ঝালকাঠির জেলা প্রশাসক মো. সাখাওয়াত হোসেন, ঝালকাঠি পুলিশ সুপার মো. মজিদ আলী, সিনিয়র সহকারী পুলিশ সুপার (সার্কেল) আফম আনোয়ার হোসেন, রাজাপুরের উপজেলা নির্বাহী কর্মকর্তা ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

ঝালকাঠি ও ভাণ্ডারিয়ার দমকল বাহিনীর দুটি ইউনিট যাত্রীদের মালপত্র উদ্ধার করেছেন। এছাড়া যাত্রীদের রাজাপুর ডাক বাংলোতে আশ্রয়ের নির্দেশ দেন জেলা প্রশাসক।

, ,

কুড়িগ্রামে কারাগারে বসেই এসএসসি-দাখিল পরীক্ষা দিলেন ৪ পরীক্ষার্থী

কুড়িগ্রাম কারাগার থেকে ৩ জন এসএসসি এবং ১ জন দাখিলসহ ৪ পরীক্ষার্থী পরীক্ষা দিয়েছে। দিনাজপুর বোর্ড কর্তৃপক্ষের অনুমতি নিয়ে বিশেষ ব্যবস্থায় কারাগারের মধ্যে তারা শুক্রবার প্রথম দিনের পরীক্ষায় অংশগ্রহণ করে।
কুড়িগ্রাম কারাগারের জেলার লুৎফর রহমান সময়ের কণ্ঠস্বরকে জানান, কুড়িগ্রাম সরকারি উচ্চ বিদ্যালয়ের আতিকুর রহমান, শাহরিয়ার ইসলাম ও উলিপুরের মন্ডলেরহাট এমএস স্কুল অ্যান্ড কলেজের সাদেকুর রহমান এবং উলিপুরের পাঁচপীর আলিয়া মাদ্রাসার আবু নোমান কারাগার থেকে এসএসসি ও দাখিল পরীক্ষায় অংশ নেয়। এরা বিভিন্ন মামলায় গ্রেফতার হয়ে বর্তমানে জেলহাজতে রয়েছে।

তথ্য সূত্রঃ সময়ের কন্ঠসর

 
Tricks and Tips