December 23, 2014

স্মরণশক্তি বাড়াতে মুষ্টিবদ্ধ হাত !

ভুলো মনের মানুষদের জন্য সুখবর! গবেষকরা এমন একটি সহজ পদ্ধতি আবিষ্কার করেছেন, যা প্রয়োগ করে আপনিও যাচাই করে নিতে পারেন আপনার মস্তিষ্কে থাকা কোনো বিষয় পুনরায় স্মরণ করতে পারেন কি না। পদ্ধতিটি হলো স্রেফ মুষ্টিবদ্ধ হাত।



বিজ্ঞানীরা জানান, মুষ্টিবদ্ধ হাত মানুষের স্মৃতি বাড়াতে সাহায্য করে। তবে সেটা যখন তখন নয় এবং উভয় হাতের মুষ্টির ফলও একই রকম নয়। গবেষকদের মতে, কোনো কিছু মনে রাখা (মুখস্থ করা) এবং স্মরণ করার সময় হাত মুষ্টিবদ্ধ করে রাখলে পরে স্মৃতির জন্য তা সহজ হয়। এ ক্ষেত্রে ডান হাতের মুষ্টি বেশি উপকারী। কারণ এ ধরনের শারীরিক নড়াচড়া স্মৃতি জমা ও স্মরণ-সংক্রান্ত মস্তিষ্কের অংশটিকে সক্রিয় করে। তাঁদের মতে, বাজারের তালিকা বা টেলিফোন নম্বর মনে রাখার ক্ষেত্রে এ পদ্ধতি অত্যন্ত কার্যকর।

গবেষণা কাজের প্রধান এবং ওহাইয়ো অঙ্গরাজ্যের ইউনিভার্সিটি অব টলেডোর ডা. রুথ প্রপার বলেন, ‘এই গবেষণার ফল থেকে বোঝা যায়, শরীরের স্বাভাবিক নড়াচড়ার কারণেও সাময়িকভাবে মস্তিষ্কের কার্যক্ষমতায় পরিবর্তন আসতে পারে, যা স্মরণশক্তি বৃদ্ধি পেতে পারে।’


-Copied 
, , ,

মানুষের মতো দেখতে সন্তানের জন্ম দিল ছাগল মা

ছাগলের সন্তান। কিন্তু দেখতে প্রায় মানুষের মতো! এমনটাও হয়। andhrawishesh.com-এ প্রকাশিত খবর অনুযায়ী কর্ণাটকের কোটে তালুকে সোলাপুরে দুটি ছাগশিশুর জন্ম হয়েছে। যাদের প্রায় ৭০ শতাংশ মানুষের মতো দেখতে।
সোমবার একটি মা ছাগল প্রথমে একটি সন্তানের জন্ম দেয়। যাকে দেখতে মানুষের মতো। এর ৫ ঘণ্টা পর দ্বিতীয় সন্তানের জন্ম দেয় সে। এইবার ছাগশিশুর সঙ্গে মিল খুঁজে পাওয়া যায় শিশুকন্যার। ছাগলটির মালিক জানিয়েছেন এর আগে সে ১০টি সন্তানের জন্ম দিয়েছে যার প্রত্যেকটিই সুস্থ ও স্বাভাবিক। এইবার সন্তান প্রসবের পরই সারা গ্রামে ছড়িয়ে পড়ে এই অদ্ভুত খবর।

জন্মের পরই অদ্ভুত ছাগশিশু দুটির শারীরিক পরীক্ষা করা হয়। পশুপালন বিভাগের ডেপুটি ডিরেক্টর জানান, কোনও জিনগত সমস্যা বা সংক্রমণের ফলে এই ধরণের অদ্ভুত ঘটে থাকতে পারে। ছাগশিশু দুটিকে মাইসোর দাসারা এক্সিবিশন সেন্টারে সংরক্ষণের জন্য পাঠানো হবে।
-Copied

 
Tricks and Tips