March 21, 2015
আম্পায়ারদের পাশে হাবিবুর বাশার : এবিপি
March 20, 2015
বিশ্বকাপের এবারের দলটিই বাংলাদেশের সেরা দল: গাঙ্গুলী
মেলবোর্নে সময় সংবাদকে এসব বলেন গাঙ্গুলী।
এসময়, ম্যাচটির গুরুত্ব সম্পর্কে সৌরভ গাঙ্গুলী বলেন, “কোয়ার্টার ফাইনাল দুটো দলের জন্যই গুরুত্বপূর্ণ। কিন্তু দেখ, আমি বাংলাদেশকে ভালবাসি এবং আমি সবসময়ই চাই বাংলাদেশ ভালো খেলুক। বাংলাদেশ যখন ইংল্যান্ডকে হারায় তখন ম্যাচটি আমি হ্যামিলটনে বসে দেখছি এবং আমি খুবই খুশি হয়েছিলাম। কিন্তু সবদিক থেকে দেখেও আমি মনেকরি ভারত বাংলাদেশের থেকে ভালো টিম এবং শক্ত পোক্ত দল।”
জিততে হলে বাংলাদেশকে অনেক ভালো খেলতে হবে বলেও মনে করেন ভারতের এই সাবেক অধিনায়ক সৌরভ গাঙ্গুলী।
তিনি বলেন, “আমি জানি বাংলাদেশের মানুষ চায় বাংলাদেশ জিতুক, কিন্তু সত্যি কথা বলতে গেলে ভারত এই রকম বড় টুর্নামেন্টে কোয়ার্টার ফাইনাল, সেমিফাইনালে অনেক বেশি অভিজ্ঞতা সম্পন্ন। তাই আমি মনেকরি ভারতই ফেভারিট।”
গত দশ বছরে তিনি বাংলাদেশকে খুব কাছ থেকে দেখেছেন উল্লেখ করে বলেন, “এই বিশ্বকাপে আমি সেরা বাংলাদেশ দলকে দেখেছি, তার কারণ বাংলাদেশের বোলিং।”
এসময় বাংলাদেশের বোলিংয়ের প্রশংসা করে গাঙ্গুলী বলেন, “আমি আগেও বাংলাদেশের বিপক্ষে খেলেছি, বাংলাদেশের খেলোয়াড়দের আমি কাছ থেকে দেখেছি। আমি মনেকরি বাংলাদেশের শ্রেষ্ঠ দল এটি।”
তিন টাইগার পেসার তাসকিন, রুবেল ও মাশরাফির প্রশংসা করে তিনি বলেন, “তারা তিনজনই উইকেট টেকিং বোলার, সেদিক থেকে আমি মনেকরি বাংলাদেশ ভারতকে বেগ দেবে কিন্তু হারাতে পারবে না।”
বিশ্বকাপের এবারের দলটিই বাংলাদেশের সেরা দল...
তথ্য সুত্রঃ সময়
March 19, 2015
March 17, 2015
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট অব ইনফরমেশন টেকনোলজির ছাত্রী নুসরাত জেরিন জিনিয়াকে বাঁচাতে এগিয়ে আসুন
ইনস্টিটিউটে প্রথম স্থান অধিকারী জিনিয়া ব্লাড
ক্যান্সারে আক্রান্ত হয়ে রাজধানীর বঙ্গবন্ধু
শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় ও হাসপাতালে
চিকিৎসাধীন আছেন।
জিনিয়ার সহপাঠীরা জানান, কিছুদিন আগে হঠাৎ করেই
জিনিয়া অসুস্থ হয়ে পড়েন। চিকিৎসকের পরামর্শমত
রক্ত পরীক্ষা করে জানা যায় তিনি ব্লাড ক্যান্সারে
আক্রান্ত। যাকে সচরাচর Acute Lymphocytic
Leukemia (ALL) বলা হয়ে থাকে।
জিনিয়াকে প্রাথমিকভাবে জরুরি ভিত্তিতে
কেমোথেরাপি এবং পরবর্তীতে বোন ম্যারো
ট্রান্সপ্লান্ট করতে হবে।
চিকিৎসকরা জানিয়েছেন, জিনিয়ার চিকিৎসা বাবদ প্রায় ৭৫
লাখ টাকা প্রয়োজন। যা তার পরিবারের পক্ষে বহন
করা অসম্ভব।
একটি প্রাণও যদি আমাদের চেষ্টায় বেঁচে যায়
তাহলেই আমাদের জীবনের সার্থকতা। বাঁচাতে পারি
আর না-ই পারি তাই বলে কিছুতেই হাল ছেড়ে দিয়ে
বসে থাকবনা! হোক সে ক্যান্সারের ভাইরাস,
হোক সে প্রাকৃতিক দূর্যোগ, মানুষের চেয়ে
বড় কিছুই নেই। মানুষ কিছুতেই হেরে যায়না।
হয়তো শেষ রক্তবিন্দু দিয়ে লড়বে কিন্তু
হারবেনা কিছুতেই।।
মানুষ মানুষের জন্য জীবন জীবনের জন্য।
ফেসবুক ইভেন্ট পেইজ: https://
www.facebook.com/events/406737976159367/
March 12, 2015
বিশ্বকাপ লোগোতে মাহমুদুল্লাহ! ক্রিকেট বিশ্বে হইচই!
বিশ্বকাপ শুরুর আগে থেকেই ক্রিকেট উন্মাদনায় মত্ত হয়ে বিশ্বের কোটি ক্রিকেটপ্রেমি বিশ্বকাপ লোগোর সাথে সাদৃশ্য খুঁজতে থাকেন প্রিয় ক্রিকেটারের শটের।এবার বিশ্বকাপ ম্যাচেই হুবুহু খুঁজে পাওয়া গেল লোগোর মতো শটের একটি ছবি! গত বাংলাদেশ-ইংল্যান্ড ম্যাচে মাহমুদুল্লাহ রিয়াদের এমনই একটি ক্যামেরাবন্দী ছবি হইচই ফেলে দিয়েছে ক্রিকেট বিশ্বে।
ঐ ম্যাচেই ১০৩ রানের দুর্দান্ত একটি ইনিংস খেলে বাংলাদেশকে জয়ের ভিত গড়ে দেন মাহমুদুল্লাহ। সাবেক সহ-অধিনায়ক মাহমুদুল্লাহর নিজের ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরির সাথে এটি বিশ্বকাপে কোনো বাংলাদেশী ব্যাটসম্যানেরও প্রথম সেঞ্চুরি। ঐ ইনিংস খেলার পথে এমন একটি শট খেলতে যাওয়ার মুহূর্তে ক্যামেরাম্যান মাহমুদুল্লাহকে ক্যামেরাবন্দী করেন, যা কাকতালীয়ভাবে মিলে গেছে বিশ্বকাপ লোগোর সাথে।
এছাড়া লোগোটির সাথে ভারতের বীরেন্দর শেবাগ ও ক্রিকেটের সর্বকালের অন্যতম সেরা তারকা খেলোয়াড় শচীন টেন্ডুলকারের দুটি ছবির মিল পাওয়া যায়, তন্মধ্যে হুবুহু মিল ছিল শচীনের শটটিরই।
Collect from: Somoyer Konthosor
March 10, 2015
বাড়ি কিনলে বউ ফ্রি!
একটি কিনলে আরেকটি ফ্রি। এটা কিনলে সেটা ফ্রি। ক্রেতা আকর্ষণের এই মার্কেটিং পলিসি এখন বিশ্বময়। এই পলিসিকে পুরাতন করেছেন ইন্দোনিশিয়ার এক মহিলা। তিনি এনেছেন নতুন বিজ্ঞাপন। এমন এক বিজ্ঞাপন পলিসির কথা কি আগে কেউ শুনছেন! `বাড়ি কিনলে বউ ফ্রি`!
এও কি সম্ভব! না এটা কোন অবাস্তব গল্প নয়। সত্যিই এমন বিজ্ঞাপন দিয়েছেন ইন্দোনেশিয়ার এক মহিলা। তিনি বাড়ি বিক্রির বিজ্ঞাপন এভাবে দিয়ে ক্রেতাদের দৃষ্টি আকর্ষণ করেছেন।
উইনা লিয়া নামে ওই মহিলার বাড়িটিতে রয়েছে লোভনীয় ছাড়ও। সেখানেই লেখা আছে, বাড়িটিতে মিলবে বাগান, গ্যারেজ ও একজন স্ত্রী। ৪০ বছরের ওই মহিলাকে নিয়ে ইতোমধ্যে হৈ চৈ পড়ে গিয়েছে। শুধু লোকমুখেই নয়। মিডিয়ার কাভারেজও পাচ্ছেন ভালো। বিভিন্ন সংবাদমাধ্যমে তাঁর সাক্ষাৎকার নেওয়া হয়েছে। সেখানে তিনি স্পষ্টই জানিয়েছেন, এই বিজ্ঞাপনে তাঁর কোনও আপত্তি নেই। এমনিতেও তিনি একজন স্বামী খুঁজছেন।
জানা গেছে, ৬ একর জমির উপর তৈরি একটি বাড়ি। ২ টি বেডরুম, ২ টি বাথরুম রয়েছে। মহিলা জানিয়েছেন, তিনি যতবার প্রেমে পড়ছেন ততবারই ব্যর্থ হয়েছেন। তাই এবার আটঘাট বেঁধেই নেমেছেন তিনি। যেন বাড়ি দিয়ে স্বামী কিনবেন তিনি।
তথ্য সুত্রঃ জাগো নিউজ ২৪
March 09, 2015
ইংল্যান্ডকে হারিয়ে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করলো বাংলাদেশ
ইংল্যান্ডকে ১৫ রানে হারিয়ে এক ম্যাচ হাতে রেখেই বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে পা রাখল বাংলাদেশ। সোমবার অ্যাডিলেড ওভালে টস হেরে আগে ব্যাট করে ৭ উইকেটে ২৭৫ রান সংগ্রহ করেছে বাংলাদেশ। জবাবে ব্যাট করতে নেমে ২৬০ রানে অলআউট হয়ে যায় ইংল্যান্ড।
ইনিংসের অষ্টম ওভারে রানআউটের শিকার হয়ে বিদায় নিয়েছেন মঈন আলী (১৯)। আরাফাত সানীর বলে সৌম্যর থ্রো থেকে মঈনকে রানআউট করেন উইকেটরক্ষক মুশফিক। দ্বিতীয় উইকেটে দলকে এগিয়ে নিতে থাকেন ইয়ান বেল ও আলেক্স হেলস। তবে হেলসকে সাজঘরে ফিরিয়ে ৫৪ রানের জুটি ভাঙেন মাশরাফি। ২৭ রান করা হেলসকে মুশফিকের ক্যাচে পরিণত করেন বাংলাদেশের এই সেরা পেসার।
২৭তম ওভারে ইংলিশ শিবিরে জোড়া আঘাত করেন রুবেল হোসেন। এই ওভারের প্রথম বলে ইয়ান বেলকে (৬৩) মুশফিকুর রহিমের তালুবন্দি করান তিনি। আর ওভারের চতুর্থ বলে ইয়ান মরগানকে সাকিবের তালুবন্দি করান রুবেল। রানের খাতা না খুলতেই বিদায় নেন ইংলিশ অধিনায়ক।
দলীয় ১৩২ রানের মাথায় জেমস টেলরকে হারিয়ে ধুঁকতে থাকে ইংল্যান্ড। তাকে প্যাভিলিয়নের পথ দেখান তাসকিন আহমেদ। দুর্দান্ত এক ডেলিভারিতে টেলরকে স্লিপে দাঁড়িয়ে থাকা ইমরুল কায়েসের ক্যাচে পরিণত করেন তিনি।
এরপর ষষ্ঠ উইকেট জুটিতে ৩১ রান যোগ করে ইংল্যান্ডকে জয়ের স্বপ্ন দেখাচ্ছিলেন জো রুট ও জশ বাটলার। এই জুটিতে আঘাত হানেন মাশরাফি। জো রুটকে সাজঘরে ফেরান তিনি। বিদায়ের আগে ৪৭ বলে দুটি চারের মারে ২৯ রান করেন রুট।
এর আগে ইংল্যান্ডের বিপক্ষে ওয়ানডেতে বাংলাদেশের সর্বোচ্চ সংগ্রহ এনে দেন মাহমুদউল্লাহ রিয়াদ ও মুশফিকুর রহিম। ৮ রানেই ২ উইকেট হারানো দলকে বড় সংগ্রহ এনে দেন এই দুজন। বিশ্বকাপে প্রথম বাংলাদেশি ব্যাটসম্যান হিসেবে সেঞ্চুরি করেছেন মাহমুদউল্লাহ। দলের পক্ষে সর্বোচ্চ ১০৩ রান করেছেন তিনি। দ্বিতীয় সর্বোচ্চ ৮৯ রান আসে মুশফিকের ব্যাট থেকে।
দ্রুতই ইমরুল-তামিমের বিদায় : ব্যাট করতে নেমে শুরুতেই বিপদে পড়ে বাংলাদেশ। উইকেটের প্রকৃতি বুঝে ওঠার আগেই দলীয় ৮ রানের মধ্যে বিদায় নেন দুই ওপেনার ইমরুল কায়েস ও তামিম ইকবাল। বিশ্বকাপে সুযোগ পেয়ে নামের প্রতি সুবিচার করতে পারেননি ইমরুল। জেমস অ্যান্ডারসনের করা ইনিংসের প্রথম ওভারের চতুর্থ বলে তৃতীয় স্লিপে ক্রিস জর্ডানের তালুবন্দি হন এই ওপেনার (২)। এরপর অ্যান্ডারসনের ব্যক্তিগত দ্বিতীয় ওভারের প্রথম বলে নিজের উইকেট একরকম বিলিয়ে দেন তামিম। স্ট্যাম্পের একটু বাইরের বলে ব্যাট ছোঁয়াতে গিয়ে দ্বিতীয় স্লিপে দাঁড়ানো জো রুটের হাতে সহজ ক্যাচ তুলে দেন তিনি।
প্রতিরোধের পর সৌম্যর বিদায় : শুরুতেই ২ উইকেট হারানোর পর তৃতীয় উইকেটে প্রতিরোধ গড়ে তোলেন মাহমুদউল্লাহ ও সৌম্য সরকার। মাহমুদউল্লাহর সঙ্গে জুটি বেঁধে দলকে ভালই এগিয়ে নিয়ে যাচ্ছিলেন সৌম্য। তবে দলীয় ৯৪ রানে ক্রিস জর্ডানের একটি বাউন্সার বলে বিদায় নিতে হয় তাকে। লাফিয়ে ওঠা বলটি ছেড়ে দিতে চেয়েছিলেন সৌম্য। কিন্তু বলটি তার গ্লাভসে লেগে উইকেটরক্ষক জশ বাটলারের গ্লাভসে চলে যায়। ৫২ বলে ৪ চার ও এক ছক্কায় ৪০ রান করেন সৌম্য। মাহমুদউল্লাহর সঙ্গে তার জুটিতে আসে ৮৬ রান।
দ্রুতই সাকিবের বিদায়: সৌম্যর পর দ্রুতই বিদায় নেন সাকিব আল হাসান। মাত্র ৬ বল মোকাবিলা করেই সাজঘরের পথে পা বাড়ান তিনি। দলীয় ৯৯ রানে ইনিংসের ২১তম ওভারে মঈন আলীর বলে স্লিপে জো রুটের হাতে ক্যাচ দিয়ে ফেরেন তিনি। সাকিবের সংগ্রহ মাত্র ২ রান।
মাহমুদউল্লাহর সেঞ্চুরি: দ্রুতই সৌম্য ও সাকিব সাজঘরে ফিরলে পঞ্চম উইকেটে মুশফিকুর রহিমকে নিয়ে দলকে এগিয়ে নিতে থাকেন মাহমুদউল্লাহ। নিজেদের প্রথম চার বিশ্বকাপে কোনো সেঞ্চুরি ছিল না বাংলাদেশের। তবে পঞ্চম বিশ্বকাপে এসে সে স্বপ্নও পূরণ করেন মাহমুদউল্লাহ। ইনিংসের ৪৪তম ওভারে স্টুয়ার্ড ব্রডের বল ব্যাকওয়ার্ড পয়েন্টে ঠেলে দিয়ে ১ রান নিয়েই সেঞ্চুরি আনন্দে মাতেন মাহমুদউল্লাহ। তার ওয়ানডে ক্যারিয়ারে এটাই প্রথম সেঞ্চুরি।
রেকর্ড জুটি গড়ে মাহমুদউল্লাহর বিদায় : সেঞ্চুরির পর দলীয় ২৪০ রানে রানআউটের শিকার হন মাহমুদউল্লাহ। তবে তার আগেই ১৩৮ বলে ৭ চার ও ২ ছক্কায় ১০৩ রান করেন তিনি। পঞ্চম উইকেটে মুশফিকুর রহিমের সঙ্গে ১৪১ রান সংগ্রহ করেন মাহমুদউল্লাহ। ওয়ানডেতে পঞ্চম উইকেটে এটাই বাংলাদেশের সর্বোচ্চ রানের জুটির রেকর্ড।
মুশফিকের হল না : ভায়রা ভাই মাহমুদউল্লাহ বিশ্বকাপে সেঞ্চুরির কীর্তি গড়লেও পারলেন না মুশফিক। ইনিংসের ৪৮তম ওভারে ব্রডের বলে কভারে জর্ডানের হাতে ধরা পড়েন তিনি ( ৮৯)। ৭৭ বলে ৮ চার ও এক ছক্কায় ইনিংসটি সাজান মুশফিক।
এই ম্যাচে বাংলাদেশ একাদশে দুটি পরিবর্তন এসেছে। এনামুল হক বিজয়ের বদলে ইমরুল কায়েস এবং নাসির হোসেনের পরিবর্তে আরাফাত সানী একাদশে ঢুকেছেন।
তথ্য সুত্রঃ সময়ের কন্ঠশর
<div class="separator" style="clear: both; text-align: center;"> <a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhxeM_NLTKt6G4ss7OrGTlKM9XePtVtfp6GCDSU03eCcKSGOa55v9gtIqX7y9gecgD14P3RiZh6r3n9GX_pmTDnl7Hp4rnpUx2Dv-ykfbiZVJAOWF6wR-RCzt1jswxT2QghPhxIEYezuq1Y/s1600/001-14258962501.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"> <img border="0" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhxeM_NLTKt6G4ss7OrGTlKM9XePtVtfp6GCDSU03eCcKSGOa55v9gtIqX7y9gecgD14P3RiZh6r3n9GX_pmTDnl7Hp4rnpUx2Dv-ykfbiZVJAOWF6wR-RCzt1jswxT2QghPhxIEYezuq1Y/s640/001-14258962501.jpg"> </a> </div>March 06, 2015
তিন বছর বয়সেই কোরআনের হাফেজ !
প্রতিদিন হাজার হাজার মাসুম বাচ্চা কোরআন শরিফের হাফেজ হচ্ছে। গোটা দুনিয়ার মুদ্রিত সব কোরআন একসঙ্গে আগুনে পুড়িয়ে দিলেও লাখো হাফেজের কণ্ঠ থেকে অবিকৃত কোরআন শরিফের সুরেলা আওয়াজে মুখরিত হবে তামাম দুনিয়া। সত্যিই এটা এক বিরল বিষয়। এ ধরনের নজির অন্য কোনো গ্রন্থের ক্ষেত্রে কল্পনাও করা যায় না।
এ কথা আমরা সবাই জানি যে, কোরআন শরিফের আগে আরো অনেক আসমানি কিতাব-সহিফা নাজিল হয়েছিল। এ ক্ষেত্রে কোরআন শরিফ পুরোপুরি ব্যতিক্রম। কোরআন সর্বশেষ আসমানি কিতাব। অতএব, কিয়ামত পর্যন্ত একে অবিকৃত ও সুসংরক্ষিত রাখা হবে। এতে কোনো ধরনের বিকৃতি ঘটবে না, এখানে পরিবর্তনের কোনো সুযোগ নেই। এটা এ কারণে নিশ্চিত হয়েছে যে কোরআন শরিফ সংরক্ষণের দায়িত্ব খোদ আল্লাহতায়ালা নিজের দায়িত্বে রেখে দিয়েছেন। তিনি আমাদের মতো মানুষের মাধ্যমেই এর সংরক্ষণ করবেন এবং তা করছেনও।
আল্লাহতায়ালা কর্তৃক কোরআন সংরক্ষণের এ ব্যবস্থাপনার নজির বিশ্ববাসী প্রায়ই দেখে। তেমনি এক অনন্য উদাহরণ আজারবাইজানের তিন বছর বয়সী ফুটফুটে মেয়ে ‘জাহরা হোসাইন’। এই বয়সেই সে পবিত্র কোরআনে কারিমে ৩৭টি সূরা মুখস্থ করে সেদেশের কনিষ্ঠ হাফেজ হিসেবে পরিচিতি লাভ করেছে।
আজারবাইজানের রাজধানী বাকুতে বসবাসরত কনিষ্ঠ এই কোরআনের হাফেজ সম্পর্কে তার মা বলেছেন, ‘গর্ভকালীন সময়ে আমি প্রতিনিয়ত পবিত্র কোরআন তেলাওয়াত করতাম এবং উচ্চস্বরে কোরআন তেলাওয়াত মনোযোগ সহকারে শুনতাম।’ জাহরার মা আরও বলেন, ‘জাহরার জন্মের পর তার ঘুমের সময়ে ঘুমপাড়ানি ছড়ার জায়গায় আমি পবিত্র কোরআনের ছোট ছোট সূরাগুলো পড়তাম। এভাবেই দিন কাটছিল। কিন্তু এক সময় আমি বুঝতে পারলাম, জাহরা মাত্র এক বছর বয়সেই আমার সাথে কোরআনের আয়াতগুলো পুনরাবৃত্তি করছে। আর এর ফলে তার জন্য কোরআনের অন্যান্য আয়াত ও সূরাগুলো আমি পড়তে আমি আগ্রহী হই। এভাবেই তিন বছরের ফুটফুটে মেয়ে জাহরা কোনো শিক্ষকের নিকট প্রশিক্ষণ ছাড়া ৩৭টি সূলা মুখস্থ করতে সক্ষম হয়েছে।’
জাহরার দাদা হাজী হোসেন এ ব্যাপারে বলেন, ‘জাহরার কোরআন মুখস্থ করার জন্য তার মা’র ভূমিকা সবচেয়ে বেশি। কেননা, জাহরার জন্মের পূর্বে থেকেই তার মা সবসময় কোরআন তেলাওয়াত করত এবং মহান আল্লাহর পক্ষ থেকে দানকৃত জাহরার এ প্রতিভার জন্য আমি অত্যন্ত আনন্দিত।
তিনি আরও বলেন, জাহরার জন্মের পর থেকে তার ঘুম পাড়ানোর জন্য কোরআনের আয়াত তেলাওয়াত করা হয়েছে এবং সে খুব মনোযোগ সহকারে শুনতো। এক বছর বয়সে জাহরা একা একাই সূরা ইখলাস, সূরা ফালাক এবং সূরা নাস বলত।
জাহরার দাদা এ সাফল্যকে মহান আল্লাহর দান হিসেবে অভিহিত করে বলেছেন, এটা আল্লাহর করুণা যে, এক বছরের শিশু কোরআনের সূরা মুখস্থ করেছে। অথচ তার বয়সের অন্যান্য বাচ্চারা শুধুমাত্র ‘বাবা’ এবং ‘মা’ বলা শেখে। জাহরার বয়স যখন দু’বছর পূর্ণ হয় তখন সে কোরআনের ৮টি সূরা মুখস্থ করে এবং বর্তমানে তার তিন বছর পূর্ণ হয়েছে এবং সে তাজবিদ সহকারে পবিত্র কোরআনের ৩৭টি সূরা মুখস্থ করতে সক্ষম হয়েছে।
তথ্য সুত্রঃ সময়ের কন্ঠসর
<div class="separator" style="clear: both; text-align: center;"> <a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEh8Nhu7cceMmy1ZkZ06UeKDh3POdHbOX9Z3w7vVSRYKnQE4IEeZBFfEcu-m2o4oJ_OLg17WzUn259Hg-5jQqQ9BS4SrU-A0je9YnB5NOCJVdLYLMIaAUUR-acmSm9tFXrAPt6EN19LD7KMg/s1600/01.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"> <img border="0" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEh8Nhu7cceMmy1ZkZ06UeKDh3POdHbOX9Z3w7vVSRYKnQE4IEeZBFfEcu-m2o4oJ_OLg17WzUn259Hg-5jQqQ9BS4SrU-A0je9YnB5NOCJVdLYLMIaAUUR-acmSm9tFXrAPt6EN19LD7KMg/s640/01.jpg"> </a> </div>March 05, 2015
এক ফোনের দাম 621,073,520 টাকা !!
Diamond Rose iPhone 4 32GB হল বিশ্বের সবচেয়ে দামী ফোন। ফোনটি 100 ক্যারাট এর 500 টি নিশ্ছিদ্র ডায়মন্ড দিয়ে তৈরি করা হয়েছে। apple এর লোগোটি তৈরি করা হয়েছে আরও 53 টি ডায়মন্ড দিয়ে। সেটটির মূল্য 8 million $ অর্থাৎ বাংলাদেশী টাকায় প্রায় 621,073,520 টাকা !!!
সেটটি দেখে আপনার অনুভূতি কি ??? tongue emoticon
ভালো লাগলে লাইক দিন এবং বন্ধুদের সাথে শেয়ার করুণ।
March 03, 2015
নওগাঁয় ২৮টি পেট্রোল বোমা উদ্ধার
নওগাঁ শহরের পারনওগাঁ এলাকা থেকে ২৮টি পেট্রোল বোমা উদ্ধার করেছে পুলিশ।
মঙ্গলবার রাত পৌনে ১০টার দিকে এগুলো উদ্ধার করা হয়।
নওগাঁ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) শামসুল আলম বাংলানিউজকে জানান, রাতে গোপন সংবাদের ভিত্তিতে শহরের পারনওগাঁ মহল্লার মরছুলা উচ্চ বালিকা বিদ্যালয়ের সামনে থেকে ২৮টি তাজা পেট্রোল বোমা উদ্ধার করা হয়েছে। বোমাগুলো মাটিতে পুঁতে রাখা হয়েছিল। এ ঘটনায় কাউকে আটক করা যায়নি।
পেট্রোল বোমাগুলো থানায় নিয়ে ধ্বংস করা হবে বলে জানান ওসি।
তথ্য সুত্রঃ বাংলা নিউজ ২৪
.jpg)
.jpg)
.jpg)

