চীনের এক বালক হারিয়ে যাওয়ার ২৪ বছর পর ফেরত পেয়েছেন তার মা বাবাকে। তিনি ১১ বছর বয়সে হারিয়ে গিয়েছিলেন।
জিয়াং ইয়োইয়ো নামের ওই বালক এখন ৩৫ বছরের যুবক। সম্প্রতি পুলিশের হাতে ধরা পড়ার পর তিনি তার পরিবারকে ফেরত পেয়েছেন। অস্ত্রের মুখে এক মহিলার কাছ থেকে ডাকাতির সময় পুলিশের হাতে ধরা পড়েন তিনি। খাবার ও বাসস্থানের টাকা জোগাড় করার জন্য তিনি ডাকাতির চেষ্টা করেন।
ব্যবসা বোঝার জন্য তারা বাবা মা তাকে ছোট বেলায় এক কুমারের হাতে তুলে দেন তার বাবা মা। ওই কুমারের সাথে ব্যবসার কাজে হুবেই প্রদেশে যান জিয়াং। সেখানেই হারিয়ে যান তিনি।
এরপর অপরিচিত শহরে বেঁচে থাকার জন্য চালিয়েছেন নানা প্রচেষ্টা। এক সময় রাস্তার পাশে বসে পথচারীদের ছবি এঁকে জুগিয়েছেন খাবারের টাকা।
পুলিশের মুখপাত্র লিই হো বলেন, হারিয়ে যাওয়ার পর থেকে গৃহহীন হয়ে তিনি বাস করেছেন রাস্তায় অনেক চেষ্টা করেও খুঁজে পাননি বাবা মাকে। এরপর তিনি তার পাশে থাকা বাচ্চাদের কাছ থেকে শেখেন বেঁচে থাকার উপায়।
কিন্তু জিয়াং যখন ছুরির মুখে ওই মহিলার কাছ থেকে টাকা ছিনতাইয়ের চেষ্টা করেন তখন ওই মহিলা রাস্তায় চিৎকার করলে পথচারীরা তাকে আটক করে পুলিশের হাতে তুলে দেয়।
জিয়াংয়ের গল্প শোনার পর পুলিশ পুরাতন নথিপত্র ঘেটে তার পরিবারকে খুঁজে বের করে এবং তাকে তার পরিবারের হাতে তুলে দেয়।
সূত্র: দ্য মিরর

