February 08, 2015

,

গজারিয়ায় পেট্রোল বোমায় পুড়ল পাঠ্যবই

বিএনপি জোটের অবরোধের মধ্যে মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলায় প্রাথমিকের বইবোঝাই ট্রাকে পেট্রোল বোমা ছুড়েছে দুর্বৃত্তরা।

সোমবার সকালে জামালদি বাসস্ট্যান্ড এলাকার এ হামলায় ট্রাকচালক আহত হন, পুড়ে গেছে বেশ কিছু বই।

ঘটনাস্থল থেকে তিনটি অবিস্ফোরিত পেট্রোল বোমা উদ্ধার হয়েছে বলে জানিয়েছেন মুন্সীগঞ্জের পুলিশ সুপার বিপ্লব বিজয় তালুকদার।

তিনি জানান, হামলার পরপরই ট্রাক থেকে দ্রুত নামতে গিয়ে চালক হারুন অর রশিদ (৪০) সামান্য আহত হন। তবে, তার সহকারীর কোনো ক্ষতি হয়নি।

চালকের বরাত দিয়ে এসপি বিপ্লব বলেন, ঢাকা থেকে প্রাথমিক পর্যায়ের বইগুলো নিয়ে ট্রাকটির লক্ষ্মীপুরের রায়পুর, রামগতি, কমলনগরে পৌঁছে দেওয়ার কথা ছিল।  

“হামলাকারীরা প্রথমে একটি পেট্রোল বোমা ছুড়লে সেটি ট্রাকের সামনের কাচে লাগে, এর পর আরও একটি বোমা ছোড়ার আগে চালক ও তার সহকারী ট্রাক থেকে নেমে যায়।”

এরই মধ্যে কিছু দূরে থাকা পুলিশ আসতেই হামলাকারী দুই যুবক বোমাগুলো ফেলেই পালিয়ে যায়।

পুলিশ ও আশপাশের লোকজন মিলে ট্রাকের আগুন নিভিয়ে ফেলে।  

চালক রশিদ বলেন, আগুনে বেশ কিছু বই ও ট্রাকের কিছু অংশ পুড়ে গেছে

তথ্য সূত্রঃ বিডি নিউজ ২৪

, ,

মীরাক্কেলে চ্যাম্পিয়ন কাজু এবং রানারআপ বাংলাদেশের পরশ

ভারতের জি-বাংলা চ্যানেলের জনপ্রিয় হাসির শো মীরাক্কেল আক্কেল চ্যালেঞ্জার্স-৮ এ চ্যাম্পিয়ন হয়েছেন কাজু। হাসির এই শো‘য়ে রানারআপ হয়েছে ঢাকার ছেলে পরশ। এছাড়া তৃতীয় হয়েছেন যৌথভাবে ইমন-সন্দীপ জুটি ও অনিকেত।

আজ রোববার রাতে মীরাক্কেল আক্কেল চ্যালেঞ্জার্স-৮ এর গ্রান্ড ফিনালে দেখানো হয়। প্রত্যেকে দুবার করে নিজেদের জোকস বলার পরই বিচারকদের রায় ঘোষণা করেন অনুষ্ঠানের উপ​স্থাপক মীর।

,

কুমিল্লা ও যশোরে 'বন্দুকযুদ্ধে' ২ জন নিহত

বাংলাদেশে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাথে পৃথক দুটি 'বন্দুকযুদ্ধে' কুমিল্লা এবং যশোর জেলায় দুজন নিহত হওয়ার খবর পাওয়া গেছে।
এদের মধ্যে পুলিশের সাথে বন্দুকযুদ্ধে কুমিল্লায় মোহাম্মদ স্বপন নামে একজন এবং র‍্যাবের সাথে বন্দুকযুদ্ধে যশোরে রাজু নামের একজন নিহত হয়েছেন।
কুমিল্লা সদর (দক্ষিন) থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা প্রশান্ত পাল জানিয়েছেন, শনিবার তালিকাভুক্ত একজন সন্ত্রাসী, মোহাম্মদ স্বপনকে সকালে গ্রেপ্তারের পর রাত দেড়টার দিকে তারা অস্ত্র উদ্ধারের অভিযানে যান। এসময় স্বপনের সহযোগীদের সাথে বন্দুকযুদ্ধের সময় তার সহযোগীদের গুলিতে কালা স্বপন নামে পরিচিত ঐ সন্ত্রাসী নিহত হন বলে জানান মি. পাল।
মোম্মদ স্বপনের নামে একাধিক হত্যা মামলাসহ ২৮ টি মামলা ছিল বলে জানিয়েছে পুলিশ। পুলিশ বলছে, তার কাছ থেকে রিভলবার এবং বেশ কয়েক রাউন্ড গুলি উদ্ধার করা হয়।
এদিকে রোববার ভোররাত চারটার দিকে যশোরে র‍্যাবের সাথে অস্ত্র উদ্ধার অভিযানের সময় রাজু নামের একজন সন্ত্রাসী নিহত হয় বলে জানিয়েছেন র‍্যাবের মিডিয়া উইংয়ের পরিচালক মুফতি মাহমুদ খান।
নিহত রাজুর কাছ থেকে বেশ কিছু অস্ত্র উদ্ধার করা হয় এবং তার নামে হত্যা মামলাসহ একাধিক মামলা ছিল বলে জানাচ্ছে র‍্যাব।
তবে নিহত দুজনের কোন রাজনৈতিক সংশ্লিষ্টতা ছিল না বলে জানাচ্ছে পুলিশ ও র‍্যাব

তথ্য সূত্রঃ বিবিসি বাংলা

,

শাহরুখকে আইনি নোটিস

বাড়ি তৈরির সময় যাতায়াতের সুবিধার জন্য মান্নাতের সামনে একটি রাস্তা নিজে থেকে তৈরি করেছিলেন বলিউডের বাদশা শাহরুখ খান। এই রাস্তাটি ভাঙতে মান্নাতের মালিকের কাছে নোটিস পাঠিয়েছেন বুম্বই পৌরসভা (বিএমসি)। আর এই কাজটি সম্পন্ন করে শাহরুখকে সময় দেওয়া হয়েছে এক সপ্তাহ।

বৃহস্পতিবার পাঠানো নোটিসে তাকে জানিয়ে দেওয়া হয়েছে, নির্দিষ্ট সময়সীমার মধ্যে তিনি সেটি না সরালে পৌরসভা নিজেরাই ব্যবস্থা নিয়ে সেটি ভেঙে দেবে, আর তার বিল পাঠিয়ে দেওয়া হবে সুপারস্টারকে। যদিও এক সংবাদমাধ্যমে প্রকাশিত খবর অনু্যায়ী, ‘শাহরুখ এখনও এমন কোনও নোটিস পাননি বলে’জানিয়েছেন।

শাহরুখের বাংলোর কাছের ওই ঢালু রাস্তাটি নিয়ে স্থানীয় বাসিন্দাদের ক্ষোভ অনেকদিনের।

তাদের বক্তব্য, ওই রাস্তায় প্রায়ই শাহরুখের ভ্যানিটি ভ্যান দাঁড়িয়ে থাকে। ঢালু রাস্তাটির জন্য ব্যান্ডস্ট্যান্ড থেকে মাউন্ট মেরি গির্জা যাওয়ার পথও বন্ধ থাকে। তাদের খুব অসুবিধা হয়। তারা অসুবিধার কথা জানান এলাকার বিজেপি সাংসদ পুনম মহাজনকে। তিনি পৌর কমিশনার সীতারাম কুন্তেকে চিঠি লিখে বিষয়টি জানান।

তাকে উদ্ধৃত করে মিড ডে-র প্রতিবেদনটিতে বলা হয়েছে, নোটিসের ব্যাপারে কিছু জানা নেই আমার। মিডিয়া মারফত খবরটা শুনছি। এলাকার লোকজন আমাকে তাদের সমস্যার কথা জানিয়েছিলেন। আমি চিঠিটা লিখেছিলাম। কেননা ওদের অভিযোগ যুক্তিগ্রাহ্য মনে হয়েছিল। কোনও ব্যক্তি বা সংগঠনের বিরুদ্ধে ছিল না আমার চিঠিটি। সাধারণ মানুষের কষ্ট-যন্ত্রণাই আমার সবার আগে দেখার  কথা। বিএমসি ব্যবস্থা নিলে তাকে স্বাগত জানাই।

তথ্য সূত্রঃ ঢাকা টাইমস

,

সেদ্ধ ডিম পুনরায় কাঁচা ডিম এ পরিনত

ডিম আগে না মুরগি আগে, এ নিয়ে বিতর্ক হয়েই থাকে। তবে মুরগির সেদ্ধ ডিম নিয়ে এহেন ‘ম্যাজিক’ কেবল বিজ্ঞানের দ্বারাই সম্ভব! একটি আস্ত সেদ্ধ ডিমকে ফের আগের অবস্থায় ফেরানোর কেরামতিও আবিষ্কার করে ফেলল মানুষ।
হ্যাঁ, ঠিক শুনছেন! সেদ্ধ ডিমকে প্রযুক্তির সাহায্যে পুনরায় কাঁচা অবস্থায় ফেরানোর   উপায় আবিস্কার করলেন অস্ট্রেলিয়া ও মার্কিন যুক্তরাষ্ট্রের একদল বিজ্ঞানী। ‘দ্য ইন্ডিপেন্ডেন্ট’ পত্রিকায় প্রকাশিত হয়েছে সেদ্ধ ডিমকে কাঁচা ডিমে রূপান্তরিত করার বিষয়ে গবেষণালব্ধ ফল। বেশ কয়েক বছর ধরেই এ বিষয়ে গবেষণা চলছিল। এবং শেষ পর্যন্ত সাফল্যে স্বভাবতই উচ্ছ্বসিত বিজ্ঞানীরা।
কী ভাবে এটা সম্ভব? গবেষকদলের প্রধান গ্রেগরি ওয়েইস জানিয়েছেন, সেদ্ধ করার পর মুরগির ডিমের সব প্রোটিন একত্রিত হয়ে কুসুমের উপর সাদা আস্তরণের সৃষ্টি করে। এই প্রক্রিয়ার ফলে সকলের ধারণা ছিল, সেদ্ধ ডিমকে কোনও ভাবেই আগের অবস্থায় ফেরানো সম্ভব নয়। কিন্তু বিজ্ঞানীরা নিরলস প্রচেষ্টায় একটি উচ্চপ্রযুক্তির মেশিন তৈরি করেছেন। ‘ভর্টেক্স ফ্লুইড ডিভাইস’ নামক ওই মেশিনের সাহায্যে সেদ্ধ ডিমের সাদা অংশ থেকে সমস্ত প্রোটিনকে আলাদা করা যাচ্ছে। এবং সেদ্ধ ডিম একেবারে আগের অবস্থা অর্থাত্ কাঁচা অবস্থায় রূপান্তরিত হয়ে যাচ্ছে। এরপর ডিমটিকে পুনরায় সেদ্ধ করা কিংবা ভাজি করা যাবে। গ্রেগরির বলেন, এই প্রক্রিয়াকে আরও উন্নত করে ক্যান্সারের চিকিত্সায় ব্যবহার করার চেষ্টা করছি

তথ্য সূত্রঃ দৈনিক ইত্তেফাক

, ,

হোয়াটসঅ্যাপে এবার ভয়েস কলিং

হোয়াটসঅ্যাপ থেকে এবার কথা বলতে পারবেন ব্যবহারকারীরা। ভয়েসকলিংয়ের সুবিধা এনেছে এই জনপ্রিয় ম্যাসেজিং অ্যাপটি। বিশ্বের ৭০০ মিলিয়ন ব্যবহারকারী হোয়াটসঅ্যাপ ব্যবাহারকারী।  তবে সব অ্যান্ড্রয়েড স্মার্টফোনের ক্ষেত্রে এই সুবিধা আপাতত পাওয়া যাবে না।
হোয়াটস অ্যাপের তরফ থেকে জানানো হয়েছে, নেক্সাস-৫ সিরিজের ললিপপ অপারেটিং সিস্টেমের স্মার্টফোনের ক্ষেত্রে আপাতত এই সুবিধা পাওয়া যাবে। তবে, ফেসবুকের তরফ থেকে জানানো হয়েছে, হোয়াটসঅ্যাপের জনপ্রিয়তা আরো বাড়ানোর জন্য তাদের এই প্রয়াস।

তথ্য সূত্র: কলকাতা২৪

ব্যবসায়িক খাতে ক্ষতি ৭৫ হাজার কোটি টাকা

চলমান হরতাল-অবরোধে ব্যবসালিক খাতে এ পর্যন্ত ৭৫ হাজার কোটি টাকা ক্ষতি হয়েছে বলে দাবি করেছে ব্যবসায়িক শীর্ষ সংগঠন এফবিসিসিআই। রবিবার মতিঝিলে এফবিসিসিআই কার্যালয়ের সামনে অবস্থান কর্মসূচিতে এই দাবি করা হয়।
অবস্থান কর্মসূচিতে এফবিসিসিআই সভাপতি কাজী আকরাম উদ্দিন আহমদ বলেন, গত এক মাসে সারা দেশে অন্তত ৭৫ হাজার কোটি টাকার আর্থিক ক্ষতি হয়েছে। আরো অনেক ক্ষতি হচ্ছে, যা পরিমাণ করা যায় না।
তিনি বলেন, বিদ্যমান পরিস্থিতি আর চলতে দেয়া যায় না্ ব্যবসায়ীদের পিঠ দেয়ালে ঠেকে গেছে। এ পরিস্থিতি থেকে উত্তরণের জন্য অবিলম্বে উদ্যোগ গ্রহণ করুন।
তিনি বলেন, দেশের স্বার্থে অর্থনীতির স্বার্থে রাজনৈতিক দলগুলোর সংঘাত ও নেতিবাচক কর্মসূচি, বিশেষ করে হরতাল-অবরোধ পরিহার করা জরুরি।
এফবিসিসিআইয়ের আহ্বানে রাজধানীসহ সারাদেশের ব্যবসায়ীরা এই কর্মসূচি পালন করেছেন

তথ্য সূত্রঃ এফবিসিসিআই

 
Tricks and Tips