ভিটামিন এ'র অভাবে কেন শুধু রাতেই দেখতে সমস্যা হয়?
আমাদের দর্শনানুভূতির জন্য চোখে দুই ধরনের সেন্সর এবং তার জন্য দুই ধরনের কোষ থাকে। এরা হচ্ছে 'কোন' ও 'রড'। আলো যখন তীব্র থাকে তখন কোন কোষগুলো সক্রিয় থাকে। কোন কোষগুলো তিন ধরনের রং এর জন্য তিন ধরনের রঞ্জক ধারণ করে (তাই তিন ধরনের হয়, চিত্র দেখুন) এবং এদের উপর পতিত বর্ণের রশ্মির কম্বিনেশনে আমরা একটি বস্তু দেখি। কিন্তু মানুষ যে শুধু উজ্জ্বল আলোতেই দেখে তা নয়। বরং অন্ধকারেও দেখতে পায়। একটি ঘর ঘুটঘুটে অন্ধকার করে ফেললে শুরুতে আমরা কিছুই দেখি না। কিন্তু লক্ষ্য করলে দেখতে পাবেন কয়েক মিনিটের মধ্যে অন্ধকার ঘরের জিনিসপত্র দৃশ্যমান হতে শুরু করে। এর কারণ হচ্ছে, আলোর অনুপস্থিতিতে (খুব ক্ষীণ উপস্থিতিতে) কোণ কোষ বর্ণ শনাক্ত করতে পারে না এবং তখন রডকোষ সক্রিয় হয়ে ওঠে। রড কোষ আলাদাভাবে কোনো রং শনাক্ত করে না তবে একটি সাদাকালো দৃশ্যের অনুভূতি তৈরি করে। এই সাদাকালো শনাক্তের জন্য রড কোষে রডোপ্সিন নামক পদার্থ থাকে যার কার্যকারিতা নির্ভর করে ভিটামিন-এ এর উপর। এই কারণে ভিটামিন এ এর অভাব হলে শুধু কম আলোতেই দেখতে সমস্যা হয় যখন রড কোষগুলোই বেশীমাত্রায় কার্যকর থাকার কথা।
-Copied from: zero 2 infinity

0 comments:
Post a Comment