রাজধানীর তাঁতীবাজার মোড়ে আজ শুক্রবার
সকাল সাড়ে আটটার দিকে ভিক্টর পরিবহনের
একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।
এতে হতাহতের কোনো ঘটনা ঘটেনি।
গাড়িটি সদরঘাট থেকে আবদুল্লাহপুরের
দিকে যাচ্ছিল। বাসের যাত্রী কম থাকায় আগুন লাগার
সঙ্গে সঙ্গে বাস
থেকে যাত্রীরা নিরাপদে নামতে সক্ষম হন।
বংশাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল কুদ্দুস
প্রথম আলোকে বলেন, আগুন দেওয়ার পর
দুর্বৃত্তরা পালিয়ে গেছে। পরে সদরঘাট ফায়ার
সার্ভিসের একটি ইউনিট এসে আগুন নেভায়।
পেট্রলবোমা নাকি অন্য কোনোভাবে আগুন
দেওয়া হয়েছে, সেটা বাসের চালক বা কেউ
জানাতে পারেননি। তদন্ত করে দেখা হচ্ছে।
January 29, 2015
Filled Under: News
রাজধানীর তাঁতীবাজারে বাসে আগুন
Subscribe to:
Post Comments (Atom)
0 comments:
Post a Comment