নিজেকে আকর্ষণীয় করে তুলতে চিকিৎসকের ছুরির নিচে দেহ পেতে দিয়েছেন এমন নায়িকার সংখ্যা বলিউডে নেহায়েত কম নয়। কিন্তু এমনও অনেকেই আছেন যারা নিজের আত্মবিশ্বাস ও পরিশ্রমের জোরেই পাল্টে পেলেছেন।
আজকের আলিয়া ভাট, সোনাক্শি সিনহা, সোনাম কাপুরকে দেখে বোঝার উপায় নেই এক সময় মোটা বলে খোটা শুনতে হয়েছে তাদের।
আলিয়া ভাট
মোটাসোটা এক কিশোরীর নায়িকা হওয়ার খায়েশ জাগলো। কিন্তু প্রথম সিনেমায় তার চরিত্রটিই যে সুন্দরী আর ফ্যাশন সচেতন এক কলেজপড়ুয়া মেয়ের। তাই কাঠখড় তো পোড়াতেই হবে। কথা হচ্ছে ‘স্টুডেন্ট অফ দ্য ইয়ার’ এর মাধ্যমে ১৯ বছর বয়সে নায়িকা হিসেবে আত্মপ্রকাশ করা আলিয়া ভাটকে নিয়ে।
হাল আমলে অভিনয়ের পাশাপাশি রুচিশীল ফ্যাশনের জন্য আলাদাভাবে পরিচিত এই অভিনেত্রীকে ২০ কেজি ওজন কমাতে বলেছিলেন নির্মাতা কারান জোহার। ৩ মাসে ১৬ কেজি মেদ ঝরান আলিয়া, তাও কেবল ব্যায়াম আর খাদ্যাভ্যাস পরিবর্তনের মাধ্যমে।
সোনাম কাপুর
বলিউডের হাল আমলের ফ্যাশন আইকন সোনাম কাপুরকে দেখে কে বলবে এক সময় তার ওজন ৯০ কেজির বেশি ছিল। নিজের প্রথম সিনেমা ‘সাওয়ারিয়া’তে অভিনয়ের আগে নিয়মিত শারীরিক কসরত তাকে ওজন কমাতে সাহায্য করে।
সোনাকশি সিনহা
সোনাক্শি সিনহা প্রমাণ করে দিয়েছেন নায়িকা মানেই ক্ষীণকায়া হতে হবে এমন কোনো কথা নেই। তবে আজকের ফিট সোনাক্শি সালমান খানের বিপরীতে ‘দাবাং’-এ অভিনয়ের আগে প্রায় ৩০ কেজি ওজন কমান। এর আগে ৯০ কেজির কাছাকাছি ছিল সোনাকশির ওজন।
পারিনিতি চোপড়া
'লেডিস ভার্সেস রিকি বেহল' সিনেমার সেই গোলগাল মেয়েটির কথা মনে আছে? সেই মেয়েটিরই যেন কায়া বদল ঘটলো 'ইশাকজাদে' সিনেমায়। তবে সোনাক্শির মত পারিনিতি চোপড়াও দৈহিক গড়ন নিয়ে মাথা ঘামান না। পর্দায় নিজের নিখুঁত অভিনয়ের জন্য সুপরিচিত এই অভিনেত্রী নিঃসন্দেহেই ওজনকে জয় করেছেন।
তথ্য সূত্রঃ বিডি নিউজ ২৪
0 comments:
Post a Comment