February 06, 2015

Filled Under: , , ,

জাপানি হোটেলে রোবট স্টাফ

প্রযুক্তির উন্নতির সঙ্গে সঙ্গে কর্মক্ষেত্রে মানুষের সংখ্যা কমে যেতে পারে। এই আশঙ্কা বহু দিনের। কিন্তু এখন আর সেটা আশঙ্কার মধ্যেই সীমাবদ্ধ নেই। মূল আশঙ্কা বিশ্বে ‘রোবট’ অভ্যুত্থান ঘটে যেতে পারে। সেটার লক্ষণও দেখা যাচ্ছে। জাপানের এক হোটেলের মালিক এবার স্টাফ হিসেবে রোবট নিয়োগ দিচ্ছেন!
জাপানি ভাষায় এই হোটেলটির নাম দেয়া হয়েছে হেন-না-হোটেল যার অর্থ ‘অদভুত’ হোটেল। হোটেলটিতে খাবার সরবরাহ থেকে শুরু করে অতিথিদের যাবতীয় কাজ করবে রোবট। কেবল রাতে ঘুমানোর সময় কক্ষে থাকবে না রোবট। নেদারল্যান্ডে থিম পার্কের হিদিউ সোয়াদা তার এই পরিকল্পনার কথা ঘোষণা করেছেন। আগামী ১৭ জুলাই দুই তলা ভবনে ৭২টি কক্ষ নিয়ে হোটেলের কার্যক্রম শুরু হবে। ২০১৬ সালের মধ্যে আরো ৭২টি কক্ষের কাজ শেষ হবে। রোবট অতিথিদের সঙ্গে বিভিন্ন আলাপ করে আনন্দ দেবে। পরিষ্কার-পরিচ্ছন্নতার কাজেও নিয়োজিত থাকবে রোবট। প্রেসিডেন্ট বলেন, আমি আশা করি এই হোটেলটি হবে বিশ্বের সবচেয়ে কার্যকরী হোটেল। সারা বিশ্বে তিনি এধরনের এক হাজার হোটেল তৈরির পরিকল্পনার কথাও জানিয়েছেন। - সিএনএ

তথ্য সূত্রঃ দৈনিক ইত্তেফাক

0 comments:

Post a Comment

 
Tricks and Tips