বাংলাদেশে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাথে পৃথক দুটি 'বন্দুকযুদ্ধে' কুমিল্লা এবং যশোর জেলায় দুজন নিহত হওয়ার খবর পাওয়া গেছে।
এদের মধ্যে পুলিশের সাথে বন্দুকযুদ্ধে কুমিল্লায় মোহাম্মদ স্বপন নামে একজন এবং র্যাবের সাথে বন্দুকযুদ্ধে যশোরে রাজু নামের একজন নিহত হয়েছেন।
কুমিল্লা সদর (দক্ষিন) থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা প্রশান্ত পাল জানিয়েছেন, শনিবার তালিকাভুক্ত একজন সন্ত্রাসী, মোহাম্মদ স্বপনকে সকালে গ্রেপ্তারের পর রাত দেড়টার দিকে তারা অস্ত্র উদ্ধারের অভিযানে যান। এসময় স্বপনের সহযোগীদের সাথে বন্দুকযুদ্ধের সময় তার সহযোগীদের গুলিতে কালা স্বপন নামে পরিচিত ঐ সন্ত্রাসী নিহত হন বলে জানান মি. পাল।
মোম্মদ স্বপনের নামে একাধিক হত্যা মামলাসহ ২৮ টি মামলা ছিল বলে জানিয়েছে পুলিশ। পুলিশ বলছে, তার কাছ থেকে রিভলবার এবং বেশ কয়েক রাউন্ড গুলি উদ্ধার করা হয়।
এদিকে রোববার ভোররাত চারটার দিকে যশোরে র্যাবের সাথে অস্ত্র উদ্ধার অভিযানের সময় রাজু নামের একজন সন্ত্রাসী নিহত হয় বলে জানিয়েছেন র্যাবের মিডিয়া উইংয়ের পরিচালক মুফতি মাহমুদ খান।
নিহত রাজুর কাছ থেকে বেশ কিছু অস্ত্র উদ্ধার করা হয় এবং তার নামে হত্যা মামলাসহ একাধিক মামলা ছিল বলে জানাচ্ছে র্যাব।
তবে নিহত দুজনের কোন রাজনৈতিক সংশ্লিষ্টতা ছিল না বলে জানাচ্ছে পুলিশ ও র্যাব
তথ্য সূত্রঃ বিবিসি বাংলা
0 comments:
Post a Comment