March 10, 2015

Filled Under: ,

বাড়ি কিনলে বউ ফ্রি!

একটি কিনলে আরেকটি ফ্রি। এটা কিনলে সেটা ফ্রি। ক্রেতা আকর্ষণের এই মার্কেটিং পলিসি এখন বিশ্বময়। এই পলিসিকে পুরাতন করেছেন ইন্দোনিশিয়ার এক মহিলা।  তিনি এনেছেন নতুন বিজ্ঞাপন। এমন এক বিজ্ঞাপন পলিসির কথা কি আগে কেউ শুনছেন! `বাড়ি কিনলে বউ ফ্রি`!

এও কি সম্ভব!  না এটা কোন অবাস্তব গল্প নয়। সত্যিই এমন  বিজ্ঞাপন দিয়েছেন ইন্দোনেশিয়ার এক মহিলা। তিনি বাড়ি বিক্রির বিজ্ঞাপন এভাবে দিয়ে ক্রেতাদের দৃষ্টি আকর্ষণ করেছেন।

উইনা লিয়া নামে ওই মহিলার বাড়িটিতে  রয়েছে লোভনীয় ছাড়ও। সেখানেই লেখা আছে, বাড়িটিতে মিলবে বাগান, গ্যারেজ ও একজন স্ত্রী। ৪০ বছরের ওই মহিলাকে নিয়ে ইতোমধ্যে হৈ চৈ পড়ে গিয়েছে। শুধু লোকমুখেই নয়। মিডিয়ার কাভারেজও পাচ্ছেন ভালো। বিভিন্ন সংবাদমাধ্যমে তাঁর সাক্ষাৎকার নেওয়া হয়েছে। সেখানে তিনি স্পষ্টই জানিয়েছেন, এই বিজ্ঞাপনে তাঁর কোনও আপত্তি নেই। এমনিতেও তিনি একজন স্বামী খুঁজছেন।

জানা গেছে, ৬ একর জমির উপর তৈরি একটি বাড়ি। ২ টি বেডরুম, ২ টি বাথরুম রয়েছে। মহিলা জানিয়েছেন, তিনি যতবার প্রেমে পড়ছেন ততবারই ব্যর্থ হয়েছেন। তাই এবার আটঘাট বেঁধেই নেমেছেন তিনি। যেন বাড়ি দিয়ে স্বামী কিনবেন তিনি।

তথ্য সুত্রঃ জাগো নিউজ ২৪

0 comments:

Post a Comment

 
Tricks and Tips