বিশ্বকাপের এবারের দলটিই বাংলাদেশের ক্রিকেটের সেরা দল। আর বৃহস্পতিবার মেলবোর্নে নিজেদের সেরা ক্রিকেট খেলতে পারলে, টাইগাররা ভারতকে হারাতে পারবে বলে মনে করেন ভারতের ক্রিকেট কিংবদন্তী সৌরভ গাঙ্গুলী। তবে ফেভারিট মানছেন বর্তমান বিশ্ব চ্যাম্পিয়ন ভারতকেই।
মেলবোর্নে সময় সংবাদকে এসব বলেন গাঙ্গুলী।
এসময়, ম্যাচটির গুরুত্ব সম্পর্কে সৌরভ গাঙ্গুলী বলেন, “কোয়ার্টার ফাইনাল দুটো দলের জন্যই গুরুত্বপূর্ণ। কিন্তু দেখ, আমি বাংলাদেশকে ভালবাসি এবং আমি সবসময়ই চাই বাংলাদেশ ভালো খেলুক। বাংলাদেশ যখন ইংল্যান্ডকে হারায় তখন ম্যাচটি আমি হ্যামিলটনে বসে দেখছি এবং আমি খুবই খুশি হয়েছিলাম। কিন্তু সবদিক থেকে দেখেও আমি মনেকরি ভারত বাংলাদেশের থেকে ভালো টিম এবং শক্ত পোক্ত দল।”
জিততে হলে বাংলাদেশকে অনেক ভালো খেলতে হবে বলেও মনে করেন ভারতের এই সাবেক অধিনায়ক সৌরভ গাঙ্গুলী।
তিনি বলেন, “আমি জানি বাংলাদেশের মানুষ চায় বাংলাদেশ জিতুক, কিন্তু সত্যি কথা বলতে গেলে ভারত এই রকম বড় টুর্নামেন্টে কোয়ার্টার ফাইনাল, সেমিফাইনালে অনেক বেশি অভিজ্ঞতা সম্পন্ন। তাই আমি মনেকরি ভারতই ফেভারিট।”
গত দশ বছরে তিনি বাংলাদেশকে খুব কাছ থেকে দেখেছেন উল্লেখ করে বলেন, “এই বিশ্বকাপে আমি সেরা বাংলাদেশ দলকে দেখেছি, তার কারণ বাংলাদেশের বোলিং।”
এসময় বাংলাদেশের বোলিংয়ের প্রশংসা করে গাঙ্গুলী বলেন, “আমি আগেও বাংলাদেশের বিপক্ষে খেলেছি, বাংলাদেশের খেলোয়াড়দের আমি কাছ থেকে দেখেছি। আমি মনেকরি বাংলাদেশের শ্রেষ্ঠ দল এটি।”
তিন টাইগার পেসার তাসকিন, রুবেল ও মাশরাফির প্রশংসা করে তিনি বলেন, “তারা তিনজনই উইকেট টেকিং বোলার, সেদিক থেকে আমি মনেকরি বাংলাদেশ ভারতকে বেগ দেবে কিন্তু হারাতে পারবে না।”
বিশ্বকাপের এবারের দলটিই বাংলাদেশের সেরা দল...
তথ্য সুত্রঃ সময়
March 20, 2015
Filled Under: Breaking News, Cricket, Full New, ICC World Cup - 2015, International, Letest News, National, Sports
বিশ্বকাপের এবারের দলটিই বাংলাদেশের সেরা দল: গাঙ্গুলী
Subscribe to:
Post Comments (Atom)
0 comments:
Post a Comment