সমস্যা সমাধান ! আগে টেস্ট করে দেখুন তারপর বলবেন। তার আগে আপনাকে কিছু তথ্য বলে রাখি। বনে, রনে , জলে জঙ্গলে লো কানেকটিভিট জায়গায় আপনি রয়েছেন, ইন্টারেনেট কোনও ভাবেই ব্যবহার করতে পারচ্ছেন না। কিন্তু আপনার বস অথবা অন্য কাউকে কে এখনি ইমেল করতে হবে। এমন বিপদে পড়লে কী করবেন? অবশ্যই স্মরণ করুন বি-বাউন্ড (Be-Bound) অ্যাপকে।
বি-বাউন্ড অ্যাপের নতুনত্ব হল লো ব্যান্ডউইথ জায়াগায় আপনি এই অ্যাপের মাধ্যমে খুব সহজে ইন্টারনেট ব্যবহার করতে পারবেন। Wi-Fi, Edge, 3G নেটওয়ার্কের কোন কিছুর দরকার নেই। আপনি আপনার স্মার্টফোনে ডাউনলোড করুন বি-বাউন্ড। অ্যাপ লোড করার পরই ইমেল, আবহাওয়া রিপোর্ট, নিউজ, স্টক সবকিছু আপনার হাতের মুঠোয়। এই অ্যাপ ব্যবহার করতে পারবেন সম্পূর্ণ ফ্রিতে। ইন্টারনেটের অবশ্যই সাশ্রয়ও হবে।
0 comments:
Post a Comment